খুলনা ব্যুরো : খুলনায় ওমর ফারুক (২৫) নামের এক যুবকের গুলীবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুটিরঘাট এলাকার একটি ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক খানজাহান আলী থানার জাব্দিপুর এলাকার বাসিন্দা ইব্রাহিম শেখের ছেলে।
এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. মুরাদুল ইসলাম বলেন, তার মাথায় ও বুকে দু’টি গুলীর চিহ্ন পাওয়া গেছে।