গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং স্থানীয় উদ্যোক্তাদের নানাবিধ সমস্যা দূরীকরণের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে (শনিবার) সকালে গাইবান্ধা টেকনিক্যাল স্কুল ও কলেজের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।
জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ‘গাইবান্ধা জেলার উদ্যোক্তাদের সমস্যা ও সমাধান’ শীর্ষক এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ আব্দুল করিম সরকার।
সভায় বক্তারা গাইবান্ধা জেলার স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় বিভিন্ন প্রতিবন্ধকতা, ঋণ প্রাপ্তিতে জটিলতা এবং বাজারজাতকরণের সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সাথে বক্তারা এসব সমস্যা সমাধানে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ জোর দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রসাশক এ.কে.এম হেদায়েতুল ইসলাম এবং বিসিক গাইবান্ধার সহকারী মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফেরদৌস।
নাসিব গাইবান্ধা জেলা শাখার সভাপতি ইঞ্জি. মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নাসিবের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যাংকার মুহাম্মদ খায়রুল আমিন এবং নাসিব গাইবান্ধা জেলার উপদেষ্টা আসিফ মাহমুদ প্রধান (তমাল)।
ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১ টায় মধ্যপাড়া পাথর খনির সন্মুখে অবস্থিত জিটিসি’র চ্যারিটি হোমে সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে ঈদ উপলক্ষে জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর সাবেক দুস্থ্য ও অসহায় খনি শ্রমিক পরিবারদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রীসহ নগদ অর্থ প্রদান করা হয়েছে।
মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম জিটিসি’র নির্বাহী পরিচালক মোঃ জাবেদ সিদ্দিকী এর পক্ষে পরিবারগুলোর মাঝে ঈদ উপহার সামগ্রীসহ নগদ অর্থ প্রদান করেন উপ-মহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন।
জানা গেছে, মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা, রক্ষনাবেক্ষণ এবং উৎপাদন কাজে নিয়োজিত দেশীয় একমাত্র মাইনিং কোম্পানী জার্মানীয়া কর্পোরেশন লিমিটেড ও বেলারুশ কোম্পানী এর যৌথ প্রতিষ্ঠান জার্মানীয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) সংশ্লিষ্ট খনি এলাকায় মসজিদ, মাদরাসা এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে জিটিসি’র অধীনে চাকরি করা খনির সাবেক দুস্থ এবং অসহায় শ্রমিক পরিবারকে বিগত বছরগুলোর ন্যায় চলতি বছরেও পবিত্র রমযানের পুরো মাসের জন্য খাদ্যসামগ্রী এবং ২টি ঈদ উপলক্ষে ঈদবস্ত্র, ঈদসামগ্রী ও নগদ অর্থ সহায়তা কার্যক্রম চালাচ্ছে জিটিসি।
ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
গৌরনদী (বরিশাল) : গতি সেবা ত্যাগ এই প্রতিপাদকে সামনে রেখে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ গৌরনদী উপজেলা ফায়ার স্টেশন জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়।
বরিশাল জেলার গৌরনদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স গতকাল বুধবার (২০মে) সকালে গৌরনদী ফায়ার সার্ভিস এর উদ্যোগে আয়োজিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন করেন, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম,
গৌরনদী ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশন অফিসার, মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃমেহেদী হাসান, উপজেলা বিএনপি’র আহবায়ক, মুক্তিযোদ্ধা সৈয়দ সারোয়ার আলম বিপ্লব, গৌরনদী মডেল থানার, অফিসার্স ইনচার্জ, মোহাম্মদ তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপি’র সদস্য সচিব শফিকুর রহমান শরিফ(স্বপন)গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম জহির, সাবেক সভাপতি, গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, যুবদল নেতা মোঃ মাহফুজ মোল্লা প্রমুখ।
ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
ডিমলা (নীলফামারী) : নীলফামারীর ডিমলা উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবাসপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে সোমবার এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির শুরুতে অতিথিরা ভূমি সেবা সপ্তাহের বিভিন্ন স্টল ও সেবা কার্যক্রম পরিদর্শন করেন। পরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা ভূমি অফিস চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সেখানে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা, সেবা কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, খাদ্য কর্মকর্তা মামুনার রশিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ শওকত আলী সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী রুকুজ্জামান বকুল, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আরিফুল ইসলাম লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুধীজন।
জনসচেতনতামূলক সভা
বুড়িচং (কুমিল্লা) : ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে ভূমি মেলা উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভূমি সেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেন, ‘আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো। আমি মচকাবো কিন্তু ভাঙবো না’।
তিনি আরও বলেন, ‘সারা দেশের মধ্যে বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকায় সবচেয়ে বেশি উন্নয়ন হবে। এখানকার নেতাকর্মীরা আমাকে মন থেকে ভালোবাসে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব-রেজিস্ট্রার এ কে এম মীর হোসেন, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাসেল সারওয়ার, উপজেলা সমবায় কর্মকর্তা মীর হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. জনি পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. যোবায়ের হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার এবং উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা জুমা কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল ও মো. আবু নাসের মুন্সি, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন দোলন, মিয়া সোহাগ পারভেজ, বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূইয়া, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, যুবদল নেতা আবু জাহের শিপু এবং উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাজির মাহমুদ নছির ভূইয়া।
বার্ষিক সাধারণ সভা
তাড়াশ (সিরাজগঞ্জ) : ‘সমবায় শক্তি সমবায়ে মুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ( কালব)’র ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে এই সভার আয়োজন করা হয়। দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি. (কাল্ব)-এর সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ-সলঙ্গা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মো. আয়নুল হক। তিনি তার বক্তব্যে সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি ও শিক্ষকদের কল্যাণে এই সংগঠনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান, উপজেলা সমবায় অফিসার দ্বীন বন্ধু মৃধা, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান।