কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে আগামী ২৫ শে এপ্রিলের বিক্ষোভ মিছিল এবং পথ সভা সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের রংপুর মহানগর শাখার প্রস্ততি মুলক সমন্বয় সভা গত ২২শে এপ্রিল বুধবার রাতে জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার শাপলা চত্বর কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগরী শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মহানগর সেক্রেটারী আনোয়ারুল হক কাজল, শ্রমিক কল্যান ফেডারেশনের মহানগর সভাপতি এবং জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারী এডভোকেট কাওছার আলী, মহানগর জামায়াতের তালিম উল কুরআন বিভাগের সভাপতি ও কর্মপরিষদ সদস্য মাওলানা শাহজাহান সিরাজ, জাতীয় নাগরিক পার্টির মহানগর আহবায়ক আল্ মামুন, জেলা ভারপ্রাপ্ত সদস্য সচিবা অধ্যাপক আবু রেজা, মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, যুগ্ম আহবায়ক আলা উদ্দিন কাদেরী, এবি পার্টির মহানগর সদস্য সচিব মাহবুবার রহমান, খেলাফত মজলিশ মহানগর সভাপতি ইব্রাহীম খলিল, জেলা সভাপতি মাওলানা নুর আলম সিদ্দিকী, মহানগর সাধারণ সম্পাদক মুফতি নেয়ামত উল্লাহসহ ১১ দলের নেতৃবৃন্দ এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।