রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মিতালি বাজার মডেল একাডেমির সহকারী প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে নিয়োগের মাধ্যমে দীর্ঘ ২৮ বছর ধরে চাকুরী করা সহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর ১৯৯৮ইং সালের প্রকাশিত দৈনিক মিল্লাত পত্রিকার বিজ্ঞপ্তি অনুযায়ী এমপিওভুক্ত মিতালী বাজার মডেল একাডেমি স্কুলের জন্য একজন সহকারী প্রধান শিক্ষকের শূন্য পদে আবেদন চাওয়া হয়েছে। ঐ আবেদনের আলোকে চাহিত যোগ্যতা ছাড়াই বিল্লাল হোসেন পরিকল্পিতভাবে তিনজনের প্যানেল করে আবেদন করে নিয়োগ কমিটিকে ম্যানেজ করে অবৈধভাবে চাকুরী হাতিয়ে নেন।

জানা যায় পত্রিকায় প্রকাশিত স্কুলের নিয়োগ বিজ্ঞপ্তিটিতেও সরকারি বিধি মোতাবেক কথাটি উল্লেখ করা ছিল না যা নিয়ম বহির্ভূত। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্যতা চাওয়া হয়েছিল বিএসসি (গণিত) কিন্তু সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন ছিলেন মানবিক শাখার।

নিয়োগ সার্কুলারে বলা হয়েছিল প্রশিক্ষণপ্রাপ্ত কিন্তু উনি ছিল বিএড ফল প্রার্থী কোন প্রশিক্ষণ ছিল না।

৮ অক্টোবর ৯৮ তারিখের প্রতিষ্ঠান থেকে দেওয়া নিয়োগ পত্রে কোন স্মারক নং উল্লেখ ছিল না। যোগদান পত্রটিও অন্যের হাতের লেখা। যা নিয়ম বহির্ভূত।

সহকারী প্রধান শিক্ষকের নূন্যতম যোগ্যতা বিধি মোতাবেক কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বি,এড সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং শিক্ষকতা অথবা শিক্ষা প্রশাসনে ৮ বছরের অভিজ্ঞতা অথবা কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে বি,এড সহ স্নাতক ডিগ্রি এবং শিক্ষকতা বা শিক্ষা প্রশাসনে ১২ বছরের অভিজ্ঞতা।