বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা আমীর মাওলানা আ. জ. ম. রুহুল কুদ্দুসের মমতাময়ী মা ফুলবরু বেগম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২ জুন) বিকেল ৪টার দিকে বার্ধক্যজনিত কারণে পিরোজপুর জেলার ভান্ডারিয়া এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। এর আগে তার স্বামী মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ জুন) সকাল ৮টায় ভান্ডারিয়ায় তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ফুলবরু বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখা। এক শোকবার্তায় জেলা জামায়াতের নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জেলা জামায়াতের পক্ষ থেকে সকলের কাছে মরহুমার রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে।