শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে সাত মাসের অন্তঃসত্ত্বা শাকিলা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে পৌর এলাকার আনসার রোডের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ভালোবাসার সম্পর্ক থেকে এক বছর আগে রাজু আহাম্মদের সঙ্গে বিয়ে হয়েছিল শাকিলার।