শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরা সদর উপজেলা বজরুকশ্রীকুন্ডি গ্রামে বাড়ির পাশের ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বজুরুক শ্রীকুন্ডি গ্রামের জামাল হোসেনের ছেলে নাঈম (০৬) ও বালিয়াডাঙ্গা গ্রামের লিটন হোসেনের মেয়ে নুসরাত (০৭)। মঙ্গলবার দুপুরে এ মৃত্যুর ঘটনা ঘটে।

মাগুরা সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালে নাঈম ও নুসরাত বাড়ির পাশে একটি ডোবায় জমে থাকা পানিতে খেলা করছিল। একসময় তারা দুজন ডোবার পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার ইমরান তাদের দুইজনকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় গোট এলাকায় শৈাকের ছায়া নেমে এসেছে।