সোনারগাঁ সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়ায় মুমিন (৪০) নামে এক সিএনজি চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে।
মুমিনের লাশ এলাকায় পৌঁছালে এলাকাবাসী লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে মহাসড়ক অবরোধ করে মুমিন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে। বিক্ষোভকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা থেকে চট্টগ্রামগামী লেন পুরোপুরি বন্ধ করে দিলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।