চকরিয়া সংবাদদাতা : চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে রোববার (১৭ মে) এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা নূর আহমদ। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সত্তর ভাগ মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। দেশ কে ফ্যাসিবাদী কাঠামো থেকে নতুন শাসনব্যবস্থায় প্রবর্তনে জনগণ এই রায় দিয়েছে। বিএনপি ক্ষমতা গ্রহণের পর এখনো সত্তর ভাগ মানুষের রায় কে মেনে না নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে। জুলাই আন্দোলনে শত-শত ছাত্র-জনতা জীবন দিয়েছে দেশ কে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করতে। হাজার হাজার তরুণ আহত-পঙ্গুত্ব বরণ করেছে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে। কিন্তু বিএনপি সরকার গঠনের পর সেই ত্যাগ এবং স্মৃতি বেমালুম ভুলে গিয়ে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করে জনমনে সৃষ্ট সন্দেহ দূর করুন নচেৎ জনগণ রাজপথে নেমে আসলে; এর দায়-দায়িত্ব সরকার কে বহন করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বাশার, সাবেক আমীর মাওলানা আবদুর রহমান ও মোজাম্মেল হক।