ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রি করছে।

জানা গেছে , ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়নের কৃষি জমির মালিকরা পুকুর খননের জন্য উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে থেকে অনুমতি নিয়ে ভেকু দিয়ে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছে প্রকাশ্যে । এদিকে নতুন পদ্ধতিতে পুকুর খননের নামে প্রশাসনের সহযোগিতায় কৃষি জমির মাটি লুট হচ্ছে । উল্লেখ্য থাকে যে গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় আনোয়ার হোসেন, কুল্লা ইউনিয়নের বাড়ীগাও ও সিতি এলাকায় মনির হোসেন নামে মাটি ব্যাবসায়ী উপজেলা প্রশাসন কে ভুল বুঝিয়ে পুকুর খননের কথা বলে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। এভাবেই ধামরাইয়ে পুকুর খননের কারনে কৃষি জমি মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে ।