জামালপুর সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। ২৩ মে শনিবার জামালপুর জেলার ১৮ জন শহীদ পরিবারের মাঝে এই উপহার প্রদান অনুষ্ঠান সরদারপাড়া জামায়াতের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা আমির মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল এর পরিচালনায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুল হক জামালী, ছাত্রশিবির জেলা সভাপতি আসাদুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ সুলতান মাহমুদ, এডভোকেট ছামিউল হক, পেশাজীবী বিভাগের সেক্রেটারি প্রফেসর এবিএম জুলফিকার আলী, অফিস সেক্রেটারি রশিজ্জামান, উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা কুদরতে খোদা, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক জাকিউল ইসলাম, শহীদ পরিবারের সদস্যবৃন্দ।
অতিথিবৃন্দ বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ৫ ই আগস্ট থেকেই শহীদ পরিবারের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা জুলাই বিপ্লবের শহীদ পরিবারকে নিজেদের পরিবারের সদস্য মনে করি। যারা আহত আছে তাদের সুস্থতা এবং যারা শহীদ হয়েছেন তাদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন। বক্তাগণ অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
১৮ জন শহীদ যথাক্রমে ১. মোঃ ফারুক, ২. মোঃ সাফওয়ান আক্তার সদ্য, ৩. মোহাম্মদ রফিকুল ইসলাম, ৪. সুমন হাসান, ৫. মোঃ জাহিদ, ৬. মোঃ লিটন, ৭. মোঃ মিজানুর রহমান, ৮. মোঃ মোস্তফা, ৯. মোঃ সবুজ, ১০. মোঃ আমজাদ, ১১. আবুজর ১২. মোখলেসুর রহমান, ১৩. মোঃ রাব্বী মিয়া, ১৪. মোঃ রবিউল ইসলাম, ১৫. মোঃ শহিদ হোসেন, ১৬. সরকার রিপন, ১৭. মোঃ সবুজ, ১৮. মোঃ জসিম উদ্দিন। উল্লেখ্য প্রত্যেক শহীদ পরিবারকে নগদ ১০ হাজার টাকা ঈদ উপহার প্রদান করা হয়।