রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর রাণীনগরে গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে হেরিং বোন বন্ড (এইচবিবি)’ প্রকল্পের আওতায় দুটি গুরুত্বপূর্ণ রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ মে) বিকাল ৫টায় এক অনুষ্ঠানের মাধ্যমে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন কাজগুলোর ফলক উন্মোচন করেন।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা, রাণীনগরের আয়োজনে পল্লী সড়ক টেকসই করণের লক্ষ্যে এইচবিবি করণ ২য় পর্যায় (৩য় সংশোধিত)’ প্রকল্পের অধীনে এই কাজগুলো বাস্তবায়িত হ”েছ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের আওতায় উপজেলার দুটি ইউনিয়নে মোট ১৫০০ মিটার রাস্তা ইটের সলিং (এইচবিবি) করা হ”েছঃ হাতিরপুল পাকা রাস্তা হতে দক্ষিণ রাজাপুর আলতাবের বাড়ি অভিমুখে ১০০০ মিটার রাস্তা। এই কাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৮০ লক্ষ ১৩ হাজার ৭৪৬ টাকা। গুয়াতা শরিফের বাড়ির নিকট পাকা রাস্তা হতে মসজিদ ভায়া টিটুর বাড়ি হয়ে মন্তাজের বাড়ি অভিমুখে ৫০০ মিটার রাস্তা। এই কাজের ব্যয় ধরা হয়েছে ৪০ লক্ষ ৬ হাজার ৮৭৩ টাকা।