লক্ষ্মীপুর সংবাদদাতা

লক্ষ্মীপুরে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মারজিয়া বেগমকে সংবর্ধনা প্রধান করেন সচেতন নারী সমাজের পক্ষ থেকে। শনিবার সকালে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথিঃ মারজিয়া বেগম বলেন আমাদের সাধ্যমতো লক্ষ্মীপুরের মৌলিক সমস্যা গুলো সমাধানের চেষ্টা করব। লক্ষ্মীপুর বাসীর সু ভাগ্য যে আমাদের ১ জন মন্ত্রী আছেন, আমারা ৩ জন নারী সংসদ সদস্য আছি।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা অঞ্চল পরিচালক মারজিয়া বেগম ও অঞ্চল টিম সদস্য রোকেয়া বেগম।

সভাপতিত্ব রোকেয়া বেগম সভাপতি সচেতন নারী সমাজ, লক্ষ্মীপুর।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অনন্যা ফেরদৌস, কোহিনুর আক্তার, মৌসুমি আক্তার ও জোবায়দা খানম প্রমুখ।