বগুড়ায় পুকুর থেকে একদিন বয়সি এক নবজাতকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা ও সৎ বাবাকে আটক করা হয়েছে। সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া এলাকার একটি পুকুর থেকে শনিবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী। তিনি বলেন, “উদ্ধার হওয়া নবজাতকটি একদিন বয়সী ছেলে শিশু। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে”।

পুলিশ জানায়, এ ঘটনায় শিশুটির মা নিপা ও বাবা দুলালকে আটক করা হয়েছে।