রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা : মাদারীপুরের রাজৈরে বাঘিয়ার বিল সহ প্রতিটি বোরো ধানের জমিতে একযোগে ধান কাটা শুরু হওয়ায়এবং হঠাৎ কাল বৈশাখী ঝড়ো হাওয়ায়
বোরো ধানের ফলন জমিতে পড়ে যাওয়ায় ধান কাটা শ্রমিকের সংকট তীব্র আকার ধারণ করায় শ্রমিকের মুজুরি বৃদ্ধি পাওয়ায় ধান চাষী হতাশ। চাষী ইসহাক শেখ জানান,তিনি ধান কাটার জন্য তিনজন শ্রমিক নিয়োগ দিয়েছেনদৈনিক তিন বেলা খাবার পর প্রতি জন শ্রমিকের হাজিরা ১৪শত টাকা।
গত কয়েকদিন বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়ার ফলে তার ধান জমিতে পড়ে যাওয়ায় ফলন কম পাবেন বলে আশঙ্কা প্রকাশ করলেন। সফল কৃষক গনি মিয়া জানান,ধান কাটার শ্রমিকরা জমি হতে ধান কর্তন করে তিন ভাগের এক ভাগ ধান নেওয়ার পাশাপাশি তাদেরকে দুপুরের খাবারের ব্যবস্থা করতে হয়।
শ্রমিকের অভাবে তিনি তা মেনে নিতে বাধ্য হচ্ছেন। অপর কৃষক নজরুল কাজী জানান , এবার তার জমিতে ধানের ফলন খুব ভালো হয়েছে। গত কয়েকদিন ভালোভাবে ধান কাটলেও গতকাল হতে বৈরী আবহাওয়ায় তিনি চিন্তিত ।