পার্বতীপুর সংবাদদাতা : পার্বতীপুরে জামায়াতের পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। বুধবার (২০ মে) বিকাল ৫টায় স্থানীয় জামায়াত অফিসে দায়িত্বশীল সমাবেশে জেলা আমীর অধ্যক্ষ মো: আনিছুর রহমান ইউনিয়ন ও পৌরসভার ওই প্রার্থী ঘোষণা করেন। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে ৭টি ইউনিয়ন ও পৌরসভার ঘোষিত প্রার্থীরা হলেন- রামপুর ইউনিয়নে মঞ্জুরুল ইসলাম, পলাশবাড়ী ইউনিয়নে মো: ওসমান আলী সরদার, চন্ডিপুর ইউনিয়নে মো: আতিয়ার রহমান, মমিনপুর ইউনিয়নে মো: আবু সায়েম শাহ্, হাবড়া ইউনিয়নে মো: ফিরোজ আলম, হামিদপুর ইউনিয়নে মো: রেজাউর রহমান মোল্লা ও পৌরসভায় মো: রফিকুল ইসলাম। জানা যায়-জামায়াতের নিয়ম অনুযায়ী গত ১৫ মে সারাদিন ব্যাপী ইউনিয়ন টিম সদস্য, ইউনিট সভাপতি, সেক্রেটারিগণ প্রার্থী যাচাইয়ে ভোট প্রদান করেন। জনাকীর্ণ দায়িত্বশীল সমাবেশে ভোটের ফলাফলে প্রার্থী ঘোষণার সময় উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, কর্মী-সমর্থক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
গ্রাম-গঞ্জ-শহর
প্রার্থী ঘোষণা পার্বতীপুর জামায়াতের স্থানীয় সরকার নির্বাচনে
পার্বতীপুরে জামায়াতের পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করা হয়েছে।