পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারের মিশন ও ভীষণ বাস্তবায়নের লক্ষে সুধীজনের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক রফিকুল হক। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ এর জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা জামায়াতের আমীর বাবুল আহাম্মেদ, সাবেক উপজেলা আমীর ও জেলা জামায়াতের সদস্য বাবলুর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক হাফিজুর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান প্রমুখ। এ সময় উপজেলা পরিষদের দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।
গ্রাম-গঞ্জ-শহর
পীরগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারের মিশন ও ভীষণ বাস্তবায়নের লক্ষে সুধীজনের সাথে মতবিনিময় করেছেন