মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গজারিয়া উপজেলা শাখার উদ্যোগে রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ৬টায় উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা জামায়াতের অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ জেলা জামায়াতের শুরা সদস্য ও গজারিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরে আলম বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবু ইউসুফ হেলালী,উপজেলা সেক্রেটারি মো. নাসির উদ্দীন সরকার,উপজেলা অফিস সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইনসহ উপজেলা জামায়াতের বিভিন্ন দায়িত্বশীল ও রুকনবৃন্দ।