আমতলী (বরগুনা) সংবাদদাতা : বরগুনার আমতলীতে ১৭ মে বরিবার সকাল ১০টায় জেলা পরিষদ ডাকবাংলো এ প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানভীর আহমেদ গনির সাথে বিএনপির নেত্রীবৃন্দের মনবিনিময় সভার আয়োজন করা হয়। আমতলীর কৃতিসন্তান প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পূঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর আহমেদ গনির মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো জালাল উদ্দিন ফকির, সদস্য সচিব তুহিন মৃধা, পৌর বিএনপির সভাপতি কবির ফকির, সাবেক সদস্য সচিব মো,জালাল আম্মেদ খানসহ পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেত্রীবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

সদস্য সচিব তুহিন মৃধা বলেন, আমতলীর শিক্ষা, স্বাস্থ্য বিশেষ করে পৌরসভার উন্নয়নে এগিয়ে নেওয়ার জন্য সহযোগীতা কামনা করি।

পৌর বিএনপির সাবেক সভাপতি কবির ফকির বলেন, প্রধানমন্ত্রীর সহকারী আমতলীর সন্তান, এটা আমাদের সৌভাগ্য। মাদক, ইফটিজিং রোধ, রাস্তাঘাট, টেন্ডারবাজ মুক্ত আমতলী গড়তে সকলে একত্রিত হয়ে কাজ করব, আপনি আমাদের সহযোগীতা করবেন।

সাবেক উপজেলা বিএনপি সভাপতি জালাল উদ্দিন ফকির বলেন, আমরা ১৭ বছর নির্যাতিত ছিলাম, দলক শক্তিশালী করতে তৃনমূলের নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। আপনাকে সাথে নিয়ে আমরা সকলে মিলে উন্নয়নে এগিয়ে আসলে সফলতা পাবো ১০০%।