রংপুর অফিস : রংপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগর সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা রায়হান সিরাজী বলেছেন, আপনার সন্তানকে আল্লাহর নামে শিক্ষা দেয়ার বই পড়ান এবং দেশ গঠনের উপযোগী সেরা নাগরিক হিসেবে গড়ে তুলুন। পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষার বই পড়ার অভ্যাস করুন। নতুবা প্রতিটা পরিবার নরকে পরিনত হবে।

তিনি সম্প্রতি নগরীর কামাল কাছনা রূপকথা কনভেনশন সেন্টারে কিশোর কন্ঠ পাঠক ফোরাম রংপুর মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সর্ববৃহৎ বেসরকারি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে ট্যালেন্টপুলে ৭৪ জন, সাধারণ গ্রেডে ১৯৭ জনসহ মোট ২৭১ জনের মাঝে বৃত্তি প্রদান ও সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে পাঠক ফোরামের মহানগর সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের রাকসুর ভিপি ও ছাত্রশিবির কেন্দ্রীয় সমাজ সেবা সম্পাদক জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন লেখক গবেষক ও ক্যারিয়ার কনসালটেন্ট আহসান হাবীব ইমরোজ, কিশোর কন্ঠ পাঠক ফোরামের সাবেক পরিচালক আল আমিন হাসান, কেন্দ্রীয় উপদেষ্টা নুরুল হুদা অন্যান্যের মদ্যে বক্তব্য রাখেন। প্রধান অতিথি বক্তব্যে মাওলানা রায়হান সিরাজী এমপি বলেন, সু-নাগরিক হিসেবে সন্তানদের গড়ে তুলতে মায়েদের সবচেয়ে বড় ভূমিকা রয়েছে। ইদানিং মোবাইল ডিভাইস শিশুদের মেধা ধ্বংশ করে দিচ্ছে। এখান থেকে জাতিকে উদ্ধার করতে শিশুদের সু-সন্তান হিসেবে গড়ে তুলতে সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দিতে হবে। সন্তানকে পাঠ্য বইয়ের পাশাপাশি নৈতিক মানের বিভিন্ন শিক্ষার বই পড়ার অভ্যাস করতে হবে। তিনি বলেন সন্তানদের নৈতিক শিক্ষার অভাবে ঐমীদের জন্ম হচ্ছে। এ অবস্খা থেকে বেরিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে কিশোর কন্ঠপাঠক ফোরামের নেতৃবৃন্দসহ ২৭১ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।