পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা : বরগুনার পাথরঘাটায় লোকালয় থেকে একটি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছে। এতে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায় সোমবার ১১ মে সকাল ৬ টায় উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাব্বারিয়া এলাকার মোস্তফা ফরাজির বাড়িতে হঠাৎ করেই চলে আসে এই হরিণটি, পরে স্থানীয় লোকজন বনবিভাগকে খবর দেন এবং বনবিভাগ এসে হরিণটিকে পুকুর পাড় থেকে উদ্ধার করে। তবে হরিণটি কোথা থেকে এসেছে সে ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি। যেহেতু এখান থেকে সুন্দরবন কাছে সে কারণে অনেকের ধারণা হয়তো এটি পথ হারিয়ে লোকালয়ে চলে এসেছে এছাড়াও কোনো চোরাকারবারি কাছ থেকে হরিণটি ছুটে যেতে পারেও ধারণা করছেন কেউ কেউ। হরিণটিকে প্রথম দেখতে পাওয়া স্থানীয় যুবক আসাদুল বলেন, আমি ফসলের মাঠে কাজ করার সময় দূর থেকে হরিণটিকে আসতে দেখি।