চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে চুনারুঘাট থানার ওসি মোঃ শফিকুল ইসলামকে পুরষ্কৃত করা হয়েছে।
বুধবার (২০ মে) হবিগঞ্জে সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ জিল্লুর রহমানের আগমন উপলক্ষে বিশেষ কল্যান সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও জেলার শ্রেষ্ঠ মাদক ও চোরাচালান উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে এসআই মোঃ মৃদুল হাসান তরফদার, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে এএসআই মোঃ হেলাল মিয়া এবং অনলাইন কুইজ প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনের জন্য এসআই মোঃ কামরুল ইসলামকে পুরস্কৃত করা হয়।
সিলেট রেঞ্জের ডিআইজি জিল্লুর রহমান তাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।