কুষ্টিয়ার খাজানগরে মহিলা জামায়াতের দায়িত্বশীলা ও শিবিরের সাবেক কুষ্টিয়া জেলা সভাপতি আশিকুল ইসলাম চপলের শাশুড়ি রুখসানা আক্তার রিনা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার ভোরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মরহুমা খাজানগর বড় মসজিদের সাবেক ইমাম মরহুম মুফতি মিয়া হোসাইনের স্ত্রী। এক বছর আগে মুফতি মিয়া হোসাইন স্ট্রোক করে ইন্তেকাল করেন। এরপর থেকেই তার স্ত্রী জামায়াতের দায়িত্বশীলা রুখসানা আক্তার রিনা অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ২ কন্যা রেখে গেছেন।

মরহুমার জানাজার নামাজ বাদ জোহর খাজানগর আদর্শ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসীন। জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম প্রধান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া সদর উপজেলার সভাপতি আজমল ইসলাম, মরহুমের জামাতা আশিকুল ইসলাম চপলসহ অন্যান্য উলামাবৃন্দ।

গত ১৩ জুলাই তিনি ব্রেন স্ট্রোক করলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। এরপর তাকে বাড়িতে আনা হয়। বাড়িতে আনার পর তার শারীরিক অবস্থার অবনতি দেখে গতকাল তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ সকালে তিনি মারা যান।

মরহুমা রুখসানা আক্তার রিনা মহিলা বিভাগের কুষ্টিয়া সদর উপজেলার শূরা সদস্য ছিলেন। তিনি বটতৈল ইউনিয়নের সাবেক দায়িত্বশীল ছিলেন এবং সর্বশেষ বটতৈল ইউনিয়নের তদারককারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মরহুমার মাগফিরাত কামনা করেছেন জামায়াতের কুষ্টিয়া জেলা নায়েবে আমীর ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হুসাইন, জামায়াতের প্রবীণ নেতা অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী খায়রুল ইসলাম রবিন, বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হামিদুল ইসলাম বোরহান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা সভাপতি এস এম মহসীন আলী, জামায়াতের কুষ্টিয়া সদর উপজেলা আমীর মাওলানা শরিফুল ইসলাম, হক্কানী দরবারের পরিচালক খালিদ হাসান সিপাহী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলার তারবিয়াতি সেক্রেটারি মাওলানা ফারুক আযম জিহাদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।