বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া জেলার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের রুকন মো. মোশাররফ হোসেনের (৪২) রুকনিয়াত বাতিল করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গত ৩০ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা কর্মপরিষদের বৈঠকের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর তার রুকনিয়াত বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রুকনিয়াত বাতিলের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে মো. মোশাররফ হোসেনের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তার ব্যক্তিগত বক্তব্য, কার্যক্রম বা কর্মকাণ্ডের কোনো দায়-দায়িত্ব সংগঠন বহন করবে না।
বাংলাদেশ জামায়াতে ইসলামী তার আদর্শ, গঠনতন্ত্র, সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিক মানদণ্ড সমুন্নত রাখতে সর্বদা বদ্ধপরিকর। সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে কেউ জড়িয়ে পড়লে গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।