রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের রৌমারীতে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকালে উপজেলা গেট সম্মুখে রৌমারী টু ঢাকা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খন্জনমারা স্লুইসগেট রহিম মোড় হতে টাপুর চর পর্যন্ত রাস্তাটি ঠিকাদার খোয়া দিয়ে ফেলে রাখায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রাস্তাটি দ্রুত মেরামতের দাবীতে বিএনপির নেতা নুুর আলম খাঁন হিরোর নেতৃত্বে এলাকাবাসীর শত শত লোক মানববন্ধনে উপস্থিত ছিলেন। এতে বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান রঞ্জু বিএনপি সদস্য সচিব রৌমারী বিএনপি, বকুল হোসেন ঠিকাদার, রমিজ উদ্দিন, প্রমুখ।
প্রশিক্ষণ
কাপ্তাই : সহকারী প্রকল্প পরিচালকের কার্যালয় কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন ( পিডিবিএফ) এর কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প ২য় পর্যায় সমিতির সুফলভোগী সদস্যদের ০৪ (চার) দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন (শাক সবজি চাষ) নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১১ মে (সোমবার) সকাল ১০ হতে কাপ্তাই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা সহকারী প্রকল্প পরিচালক মোঃ ফজলুর রহমানে আয়োজনে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর কার্যক্রম
সম্প্রসারণ প্রকল্প -২য় পর্যায় সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের ৪ তিন দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবিব। নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন প্রবীণ বিশিষ্ট সাংবাদিক মাহফুজ আলম, সুশীল সমাজের ব্যাক্তি বর্গরাসহ আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৬০ জন প্রশিক্ষনার্থী।
মানববন্ধন
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা : পেশাগত মর্যাদা রক্ষা ও ঔষুধ কোম্পানির প্রতিনিধিগণের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে সারা দেশের ন্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ফারিয়ার (ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন) আয়োজনে সোমবার ১১ মে সকাল ১০ টায় উপজেলা পরিষদ গেইটে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত উপসহকারী মেডিকেল অফিসার ডা. রঞ্জন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেমিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মো.ইসলাম। এ সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল ফারিয়ার কার্যকরী কমিটি সভাপতি নুরুল আক্তার, সাধারণ সম্পাদক জামাল মোড়ল সাংগঠনিক সম্পাদক মুরাদুল আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুল হাকিম, প্রচার সম্পাদক মোঃ শফিউল্লাহসহ নাইক্ষ্যংছড়ি শাখার সদস্যবৃন্দ এবং বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন কুঁড়ি স্পোর্টস
রাজার হাট (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ক্রিকেট দল। কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এ প্রতিযোগিতায় ১২ থেকে ১৪ বছর বয়সী ক্ষুদে ক্রিকেটাররা অংশ গ্রহন করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্প
হোসেনপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুরে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। এতে চার শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
বৃহস্পতিবার (১১ মে) সকাল ১০টায় হোসেনপুরে পিএমকে শাখা কার্যালয়ে পিএমকে কমিউনিটি হেলথের আয়োজনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফিতা কেটে ক্যাম্পের উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর সহকারী পরিচালক মাইনুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন পিএমকে’র প্রোগ্রাম ইনচার্জ মনিরুজ্জামান, সহকারী প্রোগ্রাম ম্যানেজার রামচন্দ্র সাহা, হোসেনপুর শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম এবং জোনের আইটি অফিসার রাশেদুল ইসলামসহ অন্যান্যরা।
সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত
বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের বাহুবল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মনিরুজ্জামান খান ফারুক (৫০) মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
সোমবার (১১ মে) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবল মোহনা কমিউনিটি সেন্টারের সামনে মোটরসাকেল যোগে মিরপুরের বাসায় ফেরার পথে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন এবং মোটরসাইকেল দূমড়ে মুচড়ে যায়।
তিনি উপজেলার সাহাপুর গ্রামের মৃত উস্তার মিয়ার ছেলে এবং উপজেলা বিএনপির সদস্য।
খবর পেয়ে বাহুবল মডেল থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরীর পর লাশ উদ্ধার করে। তবে ঘাতক বাসটি আটক করা যায়নি।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাহুবলের পরিচিত মুখ মনিরুজ্জামান ফারুকের মৃত্যুতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ভাদেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ছিলেন।