বটিয়াঘাটা সংবাদদাতা : দেশব্যাপী ভূমি মেলা উপলক্ষে গত সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত। বটিয়াঘাটায় তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা ২০২৬” শুরু ১৯ মে খুলনার বটিয়াঘাটা উপজেলায় আগামী ১৯ থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা ২০২৬” অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা ভূমি অফিস, বটিয়াঘাটা এ মেলার আয়োজন করেছে। এ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ইল ইভান সাংবাদিকদের বিভিন্ন তথ্য তুলে ধরেন।
জানা গেছে, আধুনিক ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবার ডিজিটালাইজেশন সম্পন্ন করেছে। এর ফলে নাগরিকরা এখন ঘরে বসেই ষধহফ.মড়া.নফ পোর্টালের মাধ্যমে অধিকাংশ ভূমিসেবা গ্রহণ করতে পারছেন। এই ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশের ন্যায় বটিয়াঘাটায়ও এই মেলার আয়োজন করা হয়েছে।