গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : কুরবানির পশু যথা নিয়মে জবাই করা চামড়া সংরক্ষণ এবং সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণ কৃত লবণ ব্যবহারের বিষয় সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত গতকাল মঙ্গলবার( ১৯মে) সকাল ৯ টায় উপজেলা হল রুমে ঈদুল আযহা উপলক্ষে পশুর চামড়া সংরক্ষণ সঠিক নিয়ম পদ্ধতি অনুসরণ করার উপর আলোচনা সভায়, সভাপতিত্ব করেন, ভেটেরিনারি সার্জন ডাক্তার মাহমুদুল হাসান ফরিদ, সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসক, মোঃ ইব্রাহিম, গৌরনদী পৌর নির্বাহী কর্মকর্তা, মোহাম্মদ হারুন-অর রশিদ, সমবায় কর্মকর্তা আফসানা আকতার শখী,এ সময় চামড়া ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, কুরবানির পশুর চামড়া সংরক্ষণের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে লবণ ব্যবহার চামড়ার গুণগত মান বজায় রাখা এবং বাজার মূল্য সঠিক রাখা উপর গুরুত্ব আরোপ করা হয়, এছাড়া যথাস্থানে পশু জবাই পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়, জন সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।