টঙ্গীবাড়ী(মুন্সীগঞ্জ)সংবাদদাতা : সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে তরুণদের সংগঠন ‘চাষিরী যুব শক্তি’। সংগঠনটির নানা উদ্যোগে ইতোমধ্যে বদলে যেতে শুরু করেছে গ্রামের সামগ্রিক পরিবেশ ও জীবনযাত্রার মান।
সংগঠনটির উদ্যোগে গ্রামজুড়ে ১৭টি স্থানে সোলার লাইট স্থাপন করা হয়েছে। এছাড়া গ্রামের শিশু-কিশোরদের ধর্মীয় অনুশাসনের প্রতি আগ্রহী করে তুলতে একটানা ৪০ দিন জামাতের সঙ্গে নামাজ আদায়কারী ২৫ জনকে পুরস্কার হিসেবে বাইসাইকেল প্রদান করা হয়, যা এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এছাড়াও বাগে জান্নাত কবরস্থানে কবর খোঁড়ার প্রয়োজনীয় সকল সরঞ্জামাদি প্রদান করেছে সংগঠনটি। একই সঙ্গে কবরস্থানে আলোকসজ্জার জন্য স্থাপন করা হয়েছে ৩৪টি লাইট। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা, অসচ্ছল পরিবারের ঘর নির্মাণে সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক কর্মকা- পরিচালনা করছে সংগঠনটি।
সংগঠনটির বিশেষ দিক হলোÑ এখানে কোনো সভাপতি, সাধারণ সম্পাদক বা পদ-পদবীর ব্যবস্থা নেই। সকল সদস্য সমানভাবে দায়িত্ব পালন করে থাকেন এবং সম্মিলিত উদ্যোগে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেন।
চাষিরী যুব শক্তির সদস্যরা হলেনÍ সুজন সরকার, দুলাল সরদার, শরীফ বেপারী, মালিক শেখ, মোঃ মিনাল, মোঃ ওয়াসিম, মোঃ আব্দুল্লাহ, মোঃ জাকির, আল আমিন, মোঃ জুয়েল, মোঃ আরিফ মড়ল, নুর আলম, মোঃ তুষার, আরিফ বেপারী, ফরিদ মড়ল, মিলন বেপারী, মোঃ রফিক, মোঃ রবিন, রিংকু মড়ল, শফিক ভিস্তি, মোঃ রফিক, মোঃ রাকিব, মোঃ সাগর, মোঃ সাব্বির, মোঃ সোহাগ, জামান শেখ, মোঃ ফয়সাল, তুহিন বেপারী, সোহাগ মড়ল, উজ্জল বেপারী, মোঃ আলি, কাউছার ভিস্তি, জুনায়েদ বেপারী, রায়হান বেপারী, অতুল বেপারী, মোঃ শোভন, মোঃ সাইফুল, উজ্জল ভিস্তি, শাকিল শেখ ও মোঃ মনির।
স্থানীয়দের মতে, তরুণদের এমন ইতিবাচক ও স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। গ্রামের উন্নয়ন ও মানবিক কার্যক্রমে “চাষিরী যুব শক্তি” ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।