বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস-২০২৬ উপলক্ষে ঝালকাঠি রেডক্রিসেন্ট ইউনিট বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। সরকারি ছুটির কারণে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (৭ মে) ঝালকাঠিতে দিবসটির বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকা ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন এবং জেলা পরিষদ প্রশাসক ও ঝালকাঠি রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন। পরে রেডক্রিসেন্টের ৭টি মূলনীতি, মানবসেবামূলক কার্যক্রম ও দিবসের প্রতিপাদ্য তুলে ধরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিটের প্রতিনিধি ও যুব স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

সকাল ১০টায় ইউনিট অফিসে “মানবতায় ঐক্যবদ্ধ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝালকাঠি রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়জিদ এবং ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন