জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা : জাতীয় প্রাথমিক শিক্ষা প্রতিযোগিতা-২০২৬ এ উপজেলা পর্যায়ে বাছাই প্রতিযোগিতায় প্রধান শিক্ষক (পুরুষ) ক্যাটাগড়িতে জিয়ানগর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন ৩১নং কলারণ চন্ডিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফিরোজ রব্বানী।
গত রোববার (১৭ মে) জিয়ানগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বাছাই কমিটির সদস্যসচিব হাসান মোঃ হাফিজুর রহমান উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এবং মোঃ আবুল বাশার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সদস্য সচিব, প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ স্বাক্ষরিত বার্তার মাধ্যমে এ তথ্য জানা যায়।
প্রধান শিক্ষক মোঃ ফিরোজ রব্বানী বলেন, ‘এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার বিদ্যালয়, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভালোবাসা ও সহযোগিতার ফল। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমি সব সময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে আরো নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে চাই।’
প্রতিযোগিতা শেষে প্রধান শ্রেষ্ঠ সহকারী শিক্ষক পুরুষ বিজয় কৃষ্ণ মন্ডল, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মহিলা মাহামুদা বেগম, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মহিলা রীনা আকতার, শ্রেষ্ঠ কাব শিক্ষক পুরুষ অপূর্ব কুমার মন্ডল, শ্রেষ্ঠ কাব শিক্ষক মহিলা ঝুমুর আক্তার, শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৪নম্বর গাবগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিয়ানগর, পিরোজপুর। শ্রেষ্ঠ উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ নুরুল আমিন শিকদার শ্রেষ্ঠত্ব অর্জন করেন। নির্বাচিত শিক্ষকরা পরবর্তীতে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।