সাম্প্রতিক সময়ে ব্যাংক রেজুলেশন আইন পাসের পর পুনরায় পুরোনো দখলদার বা বিতর্কিতদের হাতে ইসলামী ব্যাংক চলে যাওয়ার গুঞ্জন ও ষড়যন্ত্রের প্রতিবাদে সাতক্ষীরাতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক ও সচেতন নাগরিকরা মানববন্ধন করেছেন। রবিবার ২৪ মে সকাল ১০টার দিকে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম' ও 'ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ' সাতক্ষীরা-এর সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইসরামি ব্যাংকের গ্রাহক আব্দুর রহিম, মনিরুল ইসলাম বেলালি, মনিরুল ইসলাম ফারুকি, তানজিলা বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, এস আলমসহ কোনো বিতর্কিত গোষ্ঠী যেন নতুন করে ইসলামী ব্যাংক দখলের সুযোগ না পায়, সেদিকে সরকারকে কঠোর নজর রাখতে হবে। ব্যাংক থেকে লুটপাট হওয়া ও বিদেশে পাচার হওয়া সমুদ্রে অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে।যারা অবৈধভাবে ব্যাংক দখলের চেষ্টা চালাচ্ছে বা বিশৃঙ্খলা তৈরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আমানতকারীদের কষ্টার্জিত অর্থ ও ব্যাংকের শরীয়াহভিত্তিক সুনাম রক্ষা করতে হবে। মানববন্ধনে কযেকশ নারী ও পুরুষ গ্রাহক ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে মানববন্ধন প্রদর্শন করেন।