গাইবান্ধা সদর আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা আব্দুল করিম সরকার বলেছেন, গাইবান্ধা সদর হাসপাতালের স্বাস্থ্য সেবা উন্নয়নের লক্ষ্যে লোকবলসহ যাবতীয় সমস্যা সমাধান কল্পে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় সবকিছু করা হবে। তিনি বলেন গাইবান্ধা বাশির একটিমাত্র হাসপাতাল যাতে করে এই এলাকার জনগণ তাদের চিকিৎসা সেবা প্রায় সে ব্যাপারে তিনি যাবতীয় সমস্যার সমাধানের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রশাসনের কর্মকর্তাগণসহ সবাই মিলে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এজন্য তিনি সরকারের উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। গতকাল প্রথম মাসিক সভায় সভাপতির বক্তব্যে উক্ত কথা বলেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শহীদুল্লাহর পরিচালনায় হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা ডি ডি এল জি মুশফিকুর রহমান ,পুলিশ সুপার জসীমউদ্দীন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডাঃ অধ্যাপক মইনুল হাসান সাদিক নির্বাহী প্রকৌশলী গণপূর্ত মুস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডাক্তার রফিকুজ্জামান ,এ এসপি শেখ মুতাজুল ইসলাম সহ অনেকেই বক্তব্য রাখেন।

সভায় সকলের মতামতের আলোকে পুরাতন হাসপাতালের নিচতলায় যা আছে তা নতুন বিল্ডিং এ স্থানতড়িত করা, রোগীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য এবং জনবল কাঠামো , আসবাবপত্র সহ যাবতীয় সমস্যা অতি দ্রুত যাতে সমাধান করা যায় সে ব্যাপারে সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। সভাপতির বক্তব্যে জননেতা আব্দুল করিম এমপি আরো বলেন, এই হাসপাতালে যাবতীয় সমস্যা সমাধানের জন্য সকলকে সাথে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই এজন্য সকলের সহযোগিতা ও পরামর্শ। তিনি প্রয়োজনে সরকারের উচ্চ পর্যায়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগের ক্ষেত্রে সমন্বিত পচেষ্টার প্রতি গুরুত্ব আরোপ করেন।