রংপুর অফিস : “জনবান্ধবঅটোমেটেডভূমিব্যবস্থাপনা: সুরক্ষিতভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’’এই প্রতিপাদ্যে রংপুরে ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন ও জনসচেতনতা মূলকসভা অনুষ্ঠিত হয়েছে। ভূমি অধিদপ্তরের সহযোগিতায় রংপুর বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার রংপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধন সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম।

শেষে ভূমিসেবা মেলা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিতহয়।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফুল ইসলাম, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুলইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভা

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরায় শহীদ সৈয়দ আতর আলী গণ গ্রন্থাগারের মান উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে মঙ্গলবার বিকালে গ্রন্থাগার হলরুমে সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মাগুরা এ মত বিনিময় সভার আয়োজন করে। সভায় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন গণ গ্রন্থাগারের সদস্য সচিব মাগুরা আদর্শ কলেজের সাবেক সহযোগী অধ্যাপক নাসিমা শিলা।

কর্মশালা অনুষ্ঠিত

শৈলকুপা ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বূধবার (২০ মে ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন, শৈলকুপা, ঝিনাইদহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার ভূমি দেবাশীষ অধিকারী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা। অনুষ্ঠানে স্থানীয় সরকারি কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সুপেয় পানির জন্য সহায়তা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোডশেডিংজনিত সমস্যা নিরসন ও চিকিৎসাসেবা কার্যক্রম নির্বিঘœ রাখতে বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরার সদস্য ডক্টর মু. মিজানুর রহমান-এর নিজস্ব অর্থায়নে হাসপাতালটিতে ২০০ অ্যাম্পিয়ারের ২টি ব্যাটারি এবং ২৩০০ ভিএ ক্ষমতাসম্পন্ন একটি পূর্ণাঙ্গ আইপিএস সেট প্রদান করা হয়।

সচেতনতামূলক

ঝালকাঠি সংবাদদাতা : ‘সবার সচেতনতায় গড়ি পরিচ্ছন্ন বাংলাদেশ’-এ শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা সচেতনতামূলক রেলী অনুষ্ঠিত হয়েছে। ২০ মে ২০২৬ বুধবার সকালে সরকারি মহিলা কলেজের ক্যাম্পাস থেকে রেলী টি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনঃ রায় মহিলা কলেজের গেটে এসে শেষ হয়। রেলীতে শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন।

বাগেরহাট : আলোকিত বাগেরহাট ও আদ দ্বীন হাসপাতাল যশোরের যৌথ উদ্যোগে বাগেরহাটে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। ২০ মে (বুধবার) সকালে বাগেরহাট শহরের খানজাহান আলী ডিগ্রী কলেজ মাঠে উক্ত চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত বাগেরহাট এর সেক্রেটারি এস এম আরাফাত হোসাইন এর সভাপতিত্বে এবং আদ-দ্বীন হাসপাতাল, যশোরের জেনারেল ম্যানেজার রবিউল হকের ব্যবস্থাপনায় উক্ত চক্ষু শিবিরে প্রধান অতিথি হিসেবে চক্ষু চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন আলোকিত বাগেরহাটের সভাপতি বাগেরহাট- ০২ সংসদীয় আসনের সংসদ সদস্য জননেতা শেখ মনজুরুল হক রাহাদ এমপি।

ক্যাশলেস ক্যাম্পেইন

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : বরিশালের গৌরনদী উপজেলা টরকী বান্দর পূবালী ব্যাংক শাখা আয়োজিত ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত বুধবার (২০মে) সকাল ১০টায় উপজেলার টরকী বন্দর পূবালী ব্যাংক শাখা ক্যাশলেস ক্যামপেইনের শুভ উদ্বোধন করেন, বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিয়া। শাখা ব্যবস্থাপ আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বারথী ডিগ্রী কলেজের অবসাদ প্রাপ্ত অধ্যক্ষ কাজী আব্দুস সালাম টরকী বন্দর বনিক সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসান, হাসান মোহাম্মদ জকি,ও বিএনপি নেতা ফরহাদ শরীফ প্রমুখ। অনুষ্ঠান শেষে টরকী বন্দর ট্রাক স্টান্ড থেকে বর্ণাঢ্য এক রেলি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ধান-চাল সংগ্রহ

সারিয়াকান্দি (বগুড়া) : বগুড়ার সারিয়াকান্দিতে চলতি মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। ২০ মে (বুধবার) বিকেল ৩টায় উপজেলা খাদ্য গুদামে এই সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের অনুপস্থিতিতে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সারিয়াকান্দিতে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,৪০৩ মেট্রিক টন। প্রতি কেজি ৩৬ টাকা দরে উপজেলার মোট ৪৬৮ জন কৃষকের প্রত্যেকের কাছ থেকে ৩ টন করে এই ধান সংগ্রহ করা হবে। অন্যদিকে, ৪৯ টাকা কেজি দরে মোট ১,৩১২ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শিক্ষাবৃত্তি প্রদান

হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে জেলার ১৪২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার (২০ মে) সকালে জেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরের রাজস্ব তহবিলের আওতায় এসএসসি উত্তীর্ণ ৮৬ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৮ হাজার টাকা করে মোট ৬ লাখ ৮৮ হাজার টাকা এবং এইচএসসি উত্তীর্ণ ৫৬ জন শিক্ষার্থীকে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৬০ হাজার টাকা প্রদান করা হয়। সব মিলিয়ে ১৪২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মোট ১২ লাখ ৪৮ হাজার টাকা শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালা

মানিকগঞ্জ জেলা : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানিকগঞ্জে কুরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকাল দশটায় মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী নাসরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাজমুল হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মানিকগঞ্জ।

কর্মশালায় কুরবানির চামড়া সংরক্ষণের সঠিক পদ্ধতি, লবণ প্রয়োগ, মানসম্পন্ন সংরক্ষণ কৌশল এবং সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ইমাম,আলেম সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় অর্ধশতাধিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা চামড়া সংরক্ষণে বাস্তব অভিজ্ঞতা বিনিময় করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর গ্রহণ করেন।