বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর ৭নং ওয়ার্ডের ওলামা বিভাগের সদস্য (রুকন) মাওলানা মুশফিকুর রহমান এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গতকাল বুধবার এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, মাওলানা মুশফিকুর রহমান এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
উল্লেখ্য, মাওলানা মুশফিকুর রহমান কিডনি ও লিভার রোগে আক্রান্ত হয়ে ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ মে দিবাগত রাত দেড়টায় ৩৩ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। ১৩ মে বিকাল সাড়ে ৫টায় ৭নং ওয়ার্ডের পান্থ সড়ক, সুরাইয়া মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে তাঁকে ২৫নং ওয়ার্ডের রূপাতলী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।