বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের “পশ্চিম পিরিজপুর ফুরকানিয়া মক্তব” পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক মো. রমজান আলী। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাংবাদিক শামসুল আলম সেলিম, বাজিতপুর উপজেলা নায়েবে আমীর ফারুক আহম্মদ, পিরিজপুর ইউনিয়ন জামায়াতের আমীর ডা. হাবিবুর রহমান, সেক্রেটারি আতিকুল্লাহ, সহকারী সেক্রেটারি মজনু মিয়া, সমাজসেবা সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড সভাপতি ফয়সাল আহমেদ রিংকি, পিরিজপুর ইউনিয়ন যুব-বিভাগের সভাপতি রিমন মিয়া এবং পশ্চিম পিরিজপুর ফুরকানিয়া মক্তবের সভাপতি আসাদুজ্জামান পলাশসহ স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গ্রাম-গঞ্জ-শহর
বাজিতপুর মক্তব পরিদর্শন আর্থিক সহায়তা প্রদান
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের “পশ্চিম পিরিজপুর ফুরকানিয়া মক্তব” পরিদর্শন