সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের আলী মিয়ার বাড়ীতে গতকাল বুধবার দুপুরে সেফটি ট্যাংকিতে কাজ করতে গিয়ে ২ জন রাজমিস্ত্রী এবং ২ জন পাইপ ফিল্টার বিষাক্ত গ্যাসে শ^াসরুদ্ধ হয়ে নিহত হয়। নিহতরা হলেন আরমান মিয়া (২১) পিতা- শুক্কুর আলী, ইমাম হোসেন (৩০) পিতা- মোশারফ হোসেন, হৃদয় মিয়া (৩২), পিতা- রুকন উদ্দিন, মেহেদী হোসেন (২০), পিতা- দুলাল মিয়া, সবার বাড়ী কালিকচ্ছ ইউনিয়নের বিভিন্ন গ্রামে। এতে এলাকার শোকের ছায়া নেমে আসে।

সরাইল থানার অফিসার ইনচার্জ জানান নিহতদের সুরতহাল রিপোর্ট শেষ করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। মামলার জন্য প্রস্তুতি চলছে।