রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে পুকুরে ডুবে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে ওই শিক্ষার্থী নিখোঁজ হলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কাদিরগঞ্জ পুকুরে সে পড়ে থাকতে পারে বলে সন্দেহ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় তল্লাশির পর পুকুর থেকে ওই মাদ্রাসাছাত্রকে উদ্ধার করা হয়। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা বলছেন, নগরীর বিভিন্ন এলাকায় খোলা পুকুর ও জলাশয়ের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।