কুড়িগ্রাম সংবাদদাতা

গতকাল বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমীর আলহাজ আনোয়ার হোসেন সকাল ৭টার দিকে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার চিকিৎসাধীন অবস্থায় তিনি রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তিকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর মৃত্যুতে সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক মহল, ভূরুঙ্গামারী প্রেসক্লাব, সামাজিক ও স্বেচ্ছাসেবি সংগঠন গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। পরিবার সূত্রে জানাযায়, উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। এসএসসি পাশ করার পর তিনি তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এ যোগদান করেন। দীর্ঘদিন চাকরি শেষে ২০০৬ সালে অবসর গ্রহণ করে। পরে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত হন এবং সর্বশেষ তিনি উপজেলা আমীরের দায়িত্ব পালন করছিলেন। তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। পরে ডায়বেটিস, উচ্চ রক্ত চাপ ও কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত হন।