কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের গ্রামীণ রাস্তাগুলোর বেহাল দশা দীর্ঘ দুই যুগেও কাটেনি। স্বাধীনতার এত বছর পরেও গ্রামের একমাত্র প্রধান এই উপজেলার গ্রামীণ রাস্তাগুলো সামান্য ইটের এখনো কাঁচা এবং কর্দমাক্ত অবস্থায় পড়ে আছে। রাস্তাগুলোর কোন কোন অংশে এখনো ইটের ছোঁয়া পর্যন্ত লাগেনি।
প্রতিবেদন তৈরির জন্য কিছু ক্ষত-বিক্ষত চরম অবহেলিত অবস্থা এ প্রতিবেদকের নজরে আসে কিন্তু ভুক্তভোগী মহল দৈনিক সংগ্রামকে জানান, ১২টি ইউনিয়নের গ্রামের আরো অনেক রাস্তা আছে যা ২৫বছরেও উন্নয়নের ছোঁয়া লাগে নি। কালিগঞ্জের ক্ষত-বিক্ষত গ্রামীণ রাস্তাগুলোর নাম কালিগঞ্জ হাসপাতাল মোড় হতে খাঁনজিয়া বাজার পর্যন্ত প্রায় ০৫ কিলোমিটার রাস্তা, ব্রজপাটুলী মোড় হতে শুইলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে শুইলপুর মৎস্য সেট পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা, সাতবসু ইয়াদের দোকানের মোড় হতে জিয়াদ আলী কারিকারের বাড়ি পর্যন্ত প্রায় ০২ কিলোমিটার রান্তা, সাতবসু মিন্টু বাড়ির কালি মন্দির হতে দক্ষিণ সাতবসু জামে মসজিদ হয়ে দক্ষিণ সাতবসু ঈদগাহ ময়দান পর্যন্ত প্রায় ০২ কিলোমিটার রাস্তা, মাঘুরআলী সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে চৌবাড়িয়া গামী ইটের সোলিং (যা বর্তমানে ছোট- বড় গর্তে পরিনত হয়ে আছে) রাস্তা ব্রজপাটুলী ফজর ভ্যান ওয়ালার বাড়ি পর্যন্ত প্রায় ০৫ কিলোমিটার রাস্তা, ব্রজপাটুলী মোড় হতে ব্রজপাটুলী জামে মসজিদ হতে আবুল কারিকাররের বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা, ব্রজপাটুলী রসিদের বাড়ি হতে শান্তি দাশের বাড়ি হয়ে ভগবান পুকুরের মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা, বাগবাটি ফোরকানিয়া মাদ্রাসা হতে বাগবাটি জামে মসজিদ পর্যন্ত এক কিলোমিটার রাস্তা, নলতা চৌমুনী হতে সেহারা সাইক্লোন সেল্টার হয়ে খাঁনজিয়া মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ০৭ রাস্তা, ব্রজপাটুলী খোকার দোকান হতে ঋষি পাড়া হয়ে সেহারা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ০৫ কিলোমিটার রাস্তা, শুইলপুর বারুই পাড়া থেকে আধা কিলোমিটার পূর্বে পশ্চিম সাতবসু মৃত সোনা কারিকারের বাড়ি হতে পশ্চিম সাতবসু পাঞ্জেগানা মসজিদ হয়ে বিল্লাল কারিকারের বাড়ি পর্যন্ত ০৪ কিলোমিটার রাস্তা, ভাড়াশিমলা কারবালা মাঠ হতে ইছামতি নদীর ভেঁড়ি বাঁধ পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা, উত্তর সাতবসু জামে মসজিদ হতে অবসর প্রাপ্ত ইয়াছিন মাষ্টারের বাড়ি পর্যন্ত প্রায় ০৩ কিলোমিটার রাস্তা,হিজলা কুয়াত গাজির বাড়ি হতে সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ বিশ্বাস এর বাড়ি হয়ে হিজলা জামে মসজিদ,হয়ে হিজলা কওমী মাদ্রাসা পর্যন্ত প্রায় ০৫ কিলোমিটার রাস্তা, হিজলা জামে মসজিদ হতে হিজলা সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা।