রংপুর অফিস : পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রংপুর মূখী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরীর মডার্ণ মোড়ে সর্ব সাধারনের যাতায়াতে বিভিন্ন সুযোগ-সুবিধা দিতে পুলিশ সাব-কন্ট্রোল রুম ও র্যাব সাপোর্ট সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে নগরীর মডার্ণ মোড়ে মহানগর পুলিশ ও মটর মালিক সমিতির আয়োজনে পুলিশ সাব-কন্ট্রোল রুম ও র্যাব সাপোর্ট সেন্টারের উদ্বোধন করেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। এ সময় মেট্রো ডিসি ট্রাফিক মারুফ হোসেন, র্যাব-১৩ এর এজুটেন্ট এএসপি মনিরুজ্জামান, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিমুল বারী রাজ, জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদকে সামনে রেখে যানজট নিরসন ও সাধারনদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পুলিশ ও র্যাব এ কাজ করেছে। পবিত্র ঈদকে সামনে রেখে সাধারণ মানুষ যাতে নির্বিঘেœ বাড়িতে এসে ঈদ উদযাপন করে আবার র্মস্থলে ফিরে যেতে পারে সে লক্ষ্যে র্যাব ও পুলিশ কাজ করছে।