বেলকুচি (সিরাজগঞ্জ) সাংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা আমীর মাওঃ শাহীনুর আলম বলেছেন,স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই। কেন্দ্রীয় জামায়াতের নির্দেশনা অনুযায়ী জনগণের প্রত্যাশা ও কল্যাণকে সামনে রেখে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ” লক্ষে সাড়া বাংলাদেশে গড়তে তৃণমূল পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাঁছাই করা হয়েছে। আমরা বিশ্বাস করি,জনগণের ভোট ও জনসমর্থনের মাধ্যমে দেশব্যাপী জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বেলকুচি উপজেলা পরিষদচেয়ারম্যান,পৌরসভার মেয়র ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান,প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা উপলক্ষে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে সভাপতিত্ব করেন।
বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আলী আলম।
সমাবেশে আরো বক্তব্য রাখেন; বেলকুচি উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম ও উপজেলা সাবেক আমীর মাওঃ আব্দুর রাজ্জাক প্রমূখ। সমাবেশে প্রধান অতিথি জেলা আমীর শাহীনুর আলম,জামায়াতে ইসলামী কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সেবামূলক নেতৃত্ব গড়ে তুলতে কাজ করে যাচ্ছে উল্লেখ করে স্থানীয় সরকার নির্বাচনেও জনগণের পাশে থেকে উন্নয়ন ও সুশাসনের রাজনীতি অব্যাহত রাখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে,বিশেষ অতিথি অধ্যক্ষ আলী আলম,স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার,গণসংযোগ বৃদ্ধি এবং জনগণের দ্বারে দ্বারে পৌঁছে ব্যাপক দাওয়াতী কাজ এবং সেবামূলক কাজ বাস্তবায়নের জন্য উপস্থিত সকল দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানান।