কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার কুমারখালীতে সৈয়দ মাসউদ কর্মী সেতুর টোল আদায়ের প্রতিবাদে সাধারণ নাগরিক সমাজের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে ২০২৬) সকাল ১০টায় কুমারখালী বাসস্ট্যান্ড চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি আবুল আহসান শমসের, নন্দলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, যদুবয়রা ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক, সদকি ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হামিদ, নন্দলালপুর ইউনিয়ন জামায়াতের আমীর তসলিম উদ্দিন, শ্রমিক কল্যাণ সভাপতি ফারুক হোসেন, খেলাফত মজলিসের সভাপতি মুফতি খালিদ সাইফুল্লাহ এবং জুলাই যোদ্ধা নয়ন হোসেন রবিন।
বক্তারা বলেন, সাধারণ মানুষের ভোগান্তি ও দুর্ভোগ বাড়িয়ে সেতুতে টোল আদায় করা হচ্ছে। তারা অবিলম্বে এই টোল ব্যবস্থা বন্ধের দাবি জানান। বক্তারা আরও বলেন, জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না এবং প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে এবং টোল আদায়ের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন।উল্লেখ্য, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের গড়াই নদীর উপর নির্মিত সৈয়দ মাসউদ রুমী সেতুটি ৩৪ কোটি টাকা ব্যায়ে নির্মিত হলে ইহারার মাধ্যমে শতকোটি টাকা আদায় হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টেও পর জনতা এই টোল আদায় বন্দ করে দেয়। এনিয়ে বহু প্রতিবাদ সমাবেশ হয়েছে। গত ১৭ মে রাত থেকে আবার টোল আদায় চালু হলে সর্বস্তরের মানুষ ফুঁসে উঠেছে।