হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : সত্যের প্রতি অটল বিশ্বাস ও সৎ চরিত্রের ভিত্তিতে হোসেনপুর উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি ও স্বচ্ছতা,জবাবদিহিতা, ফিরিয়ে এনেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। যোগদানের পর থেকে তার পরিশ্রম ও জনবান্ধব মনোভাব উপজেলা পরিষদসহ সরকারি-বেসরকারি সব দপ্তরের কাজকর্মে ইতিবাচক প্রভাব ফেলেছে।

কাজী নাহিদ ইভার নেতৃত্বে হোসেনপুরে সরকারি সেবা আরও গতিশীল ও জনগণমুখী হয়েছে। জনভোগান্তি কমেছে, সেবার মান বৃদ্ধি পেয়েছে। উপজেলা প্রশাসনের প্রতিটি বিভাগে স্বচ্ছতা ও দায়িত্বপরায়ণতার চিত্র স্পষ্টভাবে দৃশ্যমান।

ইউএনও কাজী নাহিদ ইভা যে কোনো অনিয়ম বা অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার। নাগরিকদের অভিযোগ তিনি দ্রুত যাচাই করে তাৎক্ষণিক ব্যবস্থা নেন। ফেসবুক, ফোনে বা সরাসরি যোগাযোগের মাধ্যমে মানুষ যে কোনো সমস্যা জানালে তা সমাধানে তার তৎপরতা প্রশংসিত। সুবিধাবঞ্চিত ও দুর্বল মানুষের জন্য তিনি বিশেষ মনোযোগী।