নোয়াখালী : বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী শহর শাখার উদ্যোগে ইউনিট প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য ও নোয়াখালী শহর আমীর মাওলানা মো. ইউসুফ এর সভাপতিত্বে নোয়াখালী জেলা কর্মপরিষদ সদস্য ও শহর সেক্রেটারী মাওলানা মো. মায়াজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি আবদুল জাব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতে আমীর ইসহাক খন্দকার। জেলা সেক্রেটারী মাওলানা মো. বোরহান উদ্দিন, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারী ও ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক।

সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। শহর শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দের পরিচালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে শহর শাখার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের প্রতিনিধিরা অংশ নেন।

নোয়াখালী সদর : বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী সদর উপজেলার উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষা শিবিরে রুকনদের উদ্দেশ্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবদুল জাব্বার বলেন, চারিত্রিক মাধুর্য ও সৌন্দর্য দিয়ে ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেয়ার জন্য জামায়াত সদস্যদের উদাত্ত আহ্বান জানায়।

শিক্ষা শিবিরে সদর উপজেলা আমীর হাফেজ মাওলানা মহিউদ্দিন এর সভাপতিত্বে, সদর উপজেলা সেক্রেটারী ডা. মিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি আবদুল জাব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতে আমীর ইসহাক খন্দকার, নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মো. বোরহান উদ্দিন, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারী ও ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক।

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : বাংলাদেশ জামায়াতে ইসলামী নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার উদ্যোগে ষান্মাসিক রোকন সম্মেলন, বাছাইকৃত কর্মী সম্মেলন এবং নবনির্বাচিত উপজেলা আমীর এর শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল থেকে উপজেলার রেস্ট হাউজ হলরুমে পৃথক আয়োজনে দিনব্যাপী সম্মেলন ও শপথ অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়।

বান্দরবান জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলার নবনির্আবাচিত আমীর মুহাম্মদ আবু নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবির ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর এস এম আব্দুচ ছালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল আওয়াল।

গজারিয়া : বাংলাদেশ জামায়াতে ইসলামী গজারিয়া উপজেলা শাখার উদ্যোগে রুকন পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বিকাল ৪টায় উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা জামায়াতের অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ জেলা জামায়াতের শূরা সদস্য ও গজারিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরে আলম বৈঠকে সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল হক পাটোয়ারী । এ সময় আরও উপস্থিত ছিলেন,গজারিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. নাসির উদ্দীন সরকার,উপজেলা অফিস সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইনসহ উপজেলা জামায়াতের বিভিন্ন দায়িত্বশীল ও রুকন বৃন্দ।

জামালপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। সম্প্রতি ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির শহরের সরদার পাড়া হিলফুল ফুজুল ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জেলা আমীর মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট ছামিউল হক এর পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোঃ সাহাবুদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী। আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, অধ্যক্ষ সুলতান মাহমুদ প্রমুখ।

শ্রীপুর (মাগুরা) : মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের নিয়ে ১৬ মে শনিবার আল আমিন কমপ্লেক্সে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা আমীর অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে শিক্ষা শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য এ্যাডভোকেট রুহুল আমিন (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর আবু সাদিক, মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর আব্দুল মতিন।