‎‎দুর্নীতি, চাঁদাবাজি ও জনদুর্ভোগের অবসানসহ ছয় দফা দাবি আদায়ে রাজপথে নামার কথা জানিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সমাধানের জন্যই আমরা রাস্তায় নেমেছি। আপনারা কি সমাধান চান? দুর্নীতি ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে সব দাবি আদায় করে ছাড়বো ।

DS Comilla 4

‎লংমার্চ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি সাধারণ মানুষের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, আপনারা কি গ্যাস পান, বিদ্যুৎ পান, পানি পান? চাঁদাবাজি ছাড়া কি ব্যবসা করতে পারেন? কুমিল্লায় কি দুর্নীতি আছে? আপনারা কি দুর্নীতিমুক্ত সমাজ দেখতে চান?’

‎তিনি বলেন, জনগণের দাবির সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং সব দাবি আদায় করেই ঘরে ফিরবেন।

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিকে দীর্ঘদিনের দাবি উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘সিলেট বিভাগ হওয়ার পর ১৯৯৪ সালে কুমিল্লা বিভাগ করার দাবি উঠেছিল। কুমিল্লাবাসীর অপরাধ কী?’

‎তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘কুমিল্লা বিভাগ নিয়ে আর বাহানা করবেন না, কুমিল্লা বিভাগ দিয়ে দেন। ১৯৯৪ সাল থেকে কুমিল্লাবাসী বিভাগের দাবি করে আসছে। তাই কুমিল্লা নামেই বিভাগ আগে বাস্তবায়ন করতে হবে।’

‎কুমিল্লার সঙ্গে সাবেক রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদের সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘খন্দকার মোশতাকের বাড়ি কুমিল্লা—এ কারণে কুমিল্লার প্রতি কোনো বিরূপ মনোভাব দেখানো হয়ে থাকলে তা গ্রহণযোগ্য নয়।’ তিনি বলেন, কোনো জেলা বা বিভাগের মানুষকে অবহেলা কিংবা অপমান করা হলে সেই অঞ্চলের মানুষ কষ্ট পায়।

‎কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে তিনি বলেন কুমিল্লার পরিস্থিতি ভালো প্রশ্ন রেখে সাধারণ মানুষকে বলেন আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী কে কেন বলেন না তিনি তো সংসদের সব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। উনি তো নিজের মন্ত্রণালয়ের কোন খবর নাই আমরা কি বলবো।

‎বিএনপি'র সিনিয়র সদস্য বাবু গড়েশ্বর চন্দ্র রায় বলেছেন মাদকের জয়লাভ হয়ে গেছে দেশ। আর এসব মাদক আসছে স্বরাষ্ট্রমন্ত্রী এলাকা দিয়ে। কিন্তু নিজের বাড়ির মাদকের চালান বন্ধ করতে পারেন না কিন্তু সব মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছেন।