সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা পেতে অতিরিক্ত তথ্য যাচাই ও প্রক্রিয়াকরণের কারণে কিছুটা বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দূতাবাসের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

সাম্প্রতিক সময়ে ই-পাসপোর্টের ব্যাপক চাহিদার প্রেক্ষাপটে (৩ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এই জরুরি বার্তা দেওয়া হয়।

পোস্টে বলা হয়েছে, সৌদি আরবে ই-পাসপোর্টের ব্যাপক চাহিদার কারণে আগে যেখানে প্রতি মাসে গড়ে ১১ হাজার পাসপোর্টের জন্য এনরোলমেন্ট করা হতো, সেখানে দূতাবাসের প্রচেষ্টায় গত দেড় মাসে ৬৫ হাজারের বেশি পাসপোর্টের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে।

দূতাবাস জানায়, এরই মধ্যে ১৫ হাজার ৪৩৪টি পাসপোর্ট বিতরণ করা হয়েছে। আরও ২৫ হাজার ৪৬৭টি পাসপোর্ট প্রিন্টিং পর্যায়ে রয়েছে। এ ছাড়া ২১ হাজার ৬৭৮টি পাসপোর্টের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।