নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর লিচুবাগ এলাকায় একটি মাদক স্পট চিহ্নিত করতে গেলে র্যাব-১১ গোয়েন্দা দলের তিন সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে মাদক ব্যবসায়ীরা। গুরুত্বর আহত এক সদস্যকে ঢাকায় প্রেরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১ সিও লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসন জানান, মঙ্গলবার র্যাব ১১ গোয়েন্দা দলের চার সদস্য ফতুল্লার মাসদাইর লিচুবাগ এলাকার চিহৃত একটি মাদক বিক্রির স্পটের সন্ধ্যান পেয়ে সিভিল ড্রেসে ওই এলাকায় যায়। ওই মাদক স্পটের খবরা খবর সংগ্রহ করে ফেরার পথে একটি মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগিরা ধারালো অস্ত্র নিয়ে অর্তকিত ভাবে র্যাবের গোয়েন্দা দলের সদস্যদের উপর হামলা চালিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তিনজনকে আহত করে পালিয়ে যায়। ¯’ানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসাপাতালে নিয়ে যায়। আহতরা হলো এস আই নজিবুল ও মাহি, ইব্রাহিম। গুরুতর আহত এস আই নজিবুলকে ঢাকায় পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল আবাসিক মেডিক্যাল অফিসার জহিরুল ইসলাম জানান, আহতদের মধ্যে র্যাব সদস্য এস আই নজিবুল গুরুত্ব আহত হওয়ার কারণে ঢাকায় প্রেরন করা হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে ইব্রাহিমকে। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি উপজেলার পশ্চিমগাঁও এলাকায় এ অভিযান চালায় পুলিশ।
সহকারি পুলিশ সুপার (গ’ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় মাদক ব্যবসায়ী জাহিদ হাসান জনি’র বাড়িতে অভিযান চালায় পুলিশ।
এ সময় পুলিশের উপ¯ি’তি টের পেয়ে মূল মাদক ব্যবসায়ী জাহিদ হাসান জনি বিপুল পরিমান মাদক টয়লেটে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ জনি’র মা জোসনা বেগমের রুমে তল্লাশী চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। অভিযানে জোসনা বেগম ও জনির সহযোগী তালহা নামে দুইজনকে পুলিশ আটক করে। তবে জনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানালেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন।
বোদা (পঞ্চগড়) : পঞ্চগড়ের বোদা পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহ আলম (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গ্রেফতারকৃত মো. শাহ আলম দেবীগঞ্জ থানার কাটনহারী তাতীপাড়া গ্রামের মোঃ আব্দুল হামিদের ছেলে।
বোদা থানার উপপরিদর্শক (এসআই) বাপ্পী কুমার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ওমর ফারুকের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বোদা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় শাহ আলমের কাছে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে আটকের পর থানায় নিয়ে আসা হয়। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে আদালতের ওয়ারেন্টমুলে সাজাপ্রাপ্ত আসামীসহ ৭জনকে গ্রেপ্তার ও জুলফিকার জুপি নামের এক মাদক কারবারির নিকট থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গত বুধবার (৬ মে) রাতে আদমদীঘি উপজেলার বিভিন্ন ¯’ানে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আদমদীঘির কোঁচকুড়ি গ্রামের আফজাল হোসেনের ছেলে জুলফিকার জুপিকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
এদিকে আদমদীঘি আদমদীঘি উপজেলার মাদক বেচাকেনা ও সেবনকারি বেড়ে চলেছে। আইনশৃংখলা বাহিনীর অভিযানে বেশ কিছু মাদক কারবারি ধরা পড়লেও তারা জামিনে মুক্তি পেয়ে ফের ফেরে ওই মাদক কারবারিতে লিপ্ত হচ্ছে। ফলে অতিষ্ট হয়ে পড়েছেন গ্রামাঞ্চলের মানুষ।