রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১২ মে সকালে উপজেলা পরিষদ সম্মেলন হলরুমে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অম এগ্রিকালচারালএন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এম্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় এ পার্টনার কংগ্রেস আয়োজন করে।

উপজেলা কৃষি অফিসার মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিড়বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন, উপজেলা প্রাথমিকশিক্ষা অফিসার মোঃ আবু সায়েদ স্বপন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ মুর্তুজা আল আমিন, সাবেক কাউন্সিলর দিদারুল ইসলাম খন্দকার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুহাঃ আবদুল করিম কাউসার, প্রেসক্লাব সভাপতি রেজাউল হক, উপজেলা পরিষদ অফিস সহকারী মোঃ দেলোয়ার হোসেন, পার্টনার কংগ্রেস সদস্য মোঃ শাহজাহান প্রমুখ।