মাহমুদুল হাসান সোনাগাজী (ফেনী) : ১৪০ কোটি টাকা ব্যায়ে (সওজ) অধিদপ্তরের তত্বাবধানে ফেনী সড়ক বিভাগের অধীনে সোনাগাজী- ফেনী আঞ্চলিক মহাসড়ক নির্মাণের কাজ দ্রুত বেগে এগিয়ে চলছে। এ লক্ষে সড়কের প্রশস্তাতায় রাস্তাার দুই পাশের ঝুঁকিপূর্ণ ও বর্ধিত করণের পথে থাকা গাছ পালা অপসারণ ও কাটা হয়েছে। দুই পাশে মাটি ভরাট এর কাজ ও শেষপর্যায়ে, সড়কের উপর ২০টি সেতু-কালভার্ট ভেঙ্গে বর্ধিত আকারে নতুন ভাবে নির্মিত হচ্ছে। সর্বোপরি রাস্তাা প্রশস্তা করণে এবং নতুন রাস্তাা নির্মাণের লক্ষ্যে বিশাল কর্মযজ্ঞ চলছে। সড়কে যানজট নিরসন, সড়কের প্রশস্তাতায় উন্নীত করণ এবং নিরাপদ যাতায়াতের দাবী ছিল সোনাগাজী বাসীর দীর্ঘ দিনের। সরকারের ফেনী-সোনাগাজী-মুহুরী প্রকল্প আঞ্চলিক মহাসড়ক (ত-১০৩৪) প্রকল্পের আওতায় এ মহাসড়ক নির্মাণে ফেনীর দক্ষিনাঞ্চলে যাতায়াতের ক্ষেত্রে এক উজ্জ্বল দিগন্তের দ্বার উন্মোচন হবে। সড়ক ব্যবস্থার উন্নয়ন হলে এতদাঞ্চলের অর্থনীতির চেহারাও পালেট যাবে বলে ধারনা করছেন বিশেষজ্ঞরা।
সওজ কর্তৃপক্ষ, ফেনী সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, চলতি বছর ফেনী- সোনাগাজী আঞ্চলিক মহাসড়কটি নির্মাণের লক্ষ্যে ১৪০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়। সে লক্ষ্যে ৩৪ ফুট প্রশস্তো স্ট্যান্ডার্ড- ২ লাইন ১৮ কিঃমিঃ দৈর্ঘ্যরে রাস্তাার নির্মাণ কাজ শুরু হয় চলতি বছর ফেব্রুয়ারী মাসে। যাহা শেষ হবে ২০২৮ সালের জানুযারী মাসে। সোনাগাজী থেকে ফেনীর দাউদপুর ব্রীজ পর্যন্ত ১৮ কিঃ মিঃ দৈর্ঘ্যরে এ রাস্তাার নির্মাণ কাজ পায় ফেনীর ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নুরনবী ও মোশারফ জামান প্রাঃ লিঃ যৌথ ভাবে। রাস্তাার নির্মাণ কাজের ঠিকাদার মোঃ নুর নবী জানান, সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়ক নির্মাণের লক্ষ্যে বিশাল কর্মযজ্ঞ চলছে। ইতোমধ্যে রাস্তাার উপর পুরাতন কালভার্ট গুলো ভেঙে নতুন ভাবে ২০টি কালভার্ট নির্মাণের কাজ ও চলছে জোরেশোরে। শিডিউল মোতাবেক কাজের গুনগত মান ঠিক রেখে সড়কের সকল কাজ পরিচালিত হচ্ছে। আমরা আশা করছি এ প্রকল্পটি সুষ্ঠু ও সফল ভাবে সমাপ্তি হলে ফেনীর দক্ষিণাঞ্চলের সড়ক পথে যাতায়াতের চেহারাও পাল্টে যাবে। এ ক্ষেত্রে তিনি সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। সওজ ফেনীর নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান, সোনাগাজী-ফেনী সড়কটি ফেনীর দক্ষিণাঞ্চলের টার্নিং পয়েন্ট। এ সড়কটি সোনাগাজী শিল্পাঞ্চলের জন্য সেতু বন্ধন।