ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ জেলার বৃহত্তর আম বাজারের অন্যতম বাজার ভোলাহাট আম ফাউন্ডেশনে পরিপক্ক আম সংগ্রহ ও বাজারজাতকরণের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৩ মে) বেলা ১১ টার দিকে নিজস্ব চত্বরে ভোলাহাট আম ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ মুনসুর আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভোলাহাট আমফাউন্ডেশন সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সানাউল মোর্শেদ, আম ফাউন্ডেশন সহ-সভাপতি ও অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক, সহ-সভাপতি ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, সাবেক ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি উপজেলা শাখার সভাপতি মোঃ ইয়াজদানী জর্জ, ভোলাহাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ কামাল উদ্দিন,ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, বিআরডিবি চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান মিজু, আম চাষি ও ব্যবসায়ী মোঃ খাইরুল ইসলাম ও মোঃ লাল দেওয়ানসহ অন্যরা। এসময় ভোলাহাট আম ফাউন্ডেশনের অন্যান্য সদস্য, উপজেলার সুধী, আম ব্যবসায়ী,চাষি, আড়তদারেরা উপস্থিত ছিলেন। এ উদ্বোধনের মধ্য দিয়ে ভোলাহাট উপজেলার সুস্বাদু আম দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ শুরু হলো।